Web Analytics

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে তদন্ত চেয়ে ক্যালিফোর্নিয়ার আইনজীবী নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই আইন পেশার লাইসেন্সধারী হিসেবে তার তথ্য পাওয়া যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে তিনি মঙ্গলবার দায়িত্ব শুরু করেন।

ওয়াশিংটনভিত্তিক জনজবাবদিহি সংগঠন ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি বুধবার অভিযোগটি জমা দেয়। সংগঠনটির প্রধান মিশেল কুপারস্মিথ বলেন, টেলিভিশনের আইনবিষয়ক ভাষ্যকার ও হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে বিশ্বাসযোগ্যতা বাড়াতে জাকারিয়া বারবার নিজেকে আইনজীবী বলেছেন। সংগঠনটি তার যোগ্যতা নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করা হয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসকে জাকারিয়া বলেন, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন চর্চা করেন এবং প্রয়োজনীয় সব যোগ্যতা ও সনদ তার রয়েছে। তিনি বলেন, চীনে যাওয়ার সময় তিনি পেশাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিয়েছেন। তার লিংকডইন প্রোফাইলে ২০১১ সালে আইন ডিগ্রি নেওয়া এবং ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে সহযোগী হিসেবে কাজের তথ্য রয়েছে।

15 Oct 26 1NOJOR.COM

কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় তদন্তে ক্যালিফোর্নিয়ায় অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।