Web Analytics

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের শিক্ষক আক্কাস আলীর (৪৫) বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিপত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে বাড়ির সিঁড়ির ঘরে লাল টেপে মোড়ানো বস্তু ও চিরকুট দেখতে পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। চিরকুটে জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে সম্পর্কিত হুমকিমূলক বার্তা লেখা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস আলীর সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে প্রায় ছয় মাস ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। ঘটনার দিন আক্কাস আলী কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র রেখে যায় বলে পরিবারের অভিযোগ।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বস্তু ও চিরকুট উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

30 Jun 26 1NOJOR.COM

মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।