Web Analytics

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, মিডিয়ায় ফ্যাসিবাদের সহযোগীরা আত্মশুদ্ধির মাধ্যমে মূল ধারায় ফিরতে পারে, তবে যারা হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন বা সহযোগিতা করেছেন, তাদের ফৌজদারি আইনে বিচার করতে হবে। সোমবার রাজধানীর তথ্য ভবনের ডিএফপি সম্মেলন কক্ষে এনইসি আয়োজিত ‘ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৬ জুন বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান এবং পরিচালনা করেন যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মাহমুদুর রহমান বলেন, আওয়ামী লীগের ইতিহাস একনায়কতন্ত্র ও সংবাদপত্র দমনমূলক কর্মকাণ্ডের ইতিহাস। তিনি বলেন, প্রকৃত মিডিয়া স্বাধীনতা প্রতিষ্ঠায় সম্পাদকদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন।

তিনি আরও বলেন, মতভেদ থাকা স্বাভাবিক হলেও মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে ঐক্য জরুরি। মাহমুদুর রহমান আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ড. ইউনূস সরকারের সময় শুরু হওয়া মিডিয়ার স্বাধীনতা পুনরুদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রাখবে।

15 Jun 26 1NOJOR.COM

মিডিয়ার স্বাধীনতায় ঐক্যের আহ্বান, হত্যায় জড়িতদের বিচারের দাবি মাহমুদুর রহমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।