Web Analytics

বুকারজয়ী ভারতীয় লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। গাজা পরিস্থিতি নিয়ে উৎসবের জুরি সদস্যদের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি শুক্রবার এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জুরি সভাপতি উইম ওয়েন্ডার্সসহ অন্যদের বক্তব্যে তিনি মর্মাহত ও বিরক্ত হয়েছেন। ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জার্মান সরকারের গাজায় ইসরাইলের প্রতি সমর্থন বিষয়ে প্রশ্ন করলে ওয়েন্ডার্স বলেন, চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।

অরুন্ধতী রায় এই মন্তব্যকে ‘বিবেকহীন’ বলে আখ্যা দিয়ে বলেন, গাজায় যা ঘটছে তা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের গণহত্যা। তার মতে, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে নীরব থাকা উচিত নয়। তিনি আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধে শিল্পীদের তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখা প্রয়োজন।

১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে অরুন্ধতীর ১৯৮৯ সালের চলচ্চিত্র ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস’ প্রদর্শিত হওয়ার কথা ছিল, তবে তিনি অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন।

15 Feb 26 1NOJOR.COM

গাজা ইস্যুতে জুরিদের মন্তব্যে বার্লিন উৎসবের আমন্ত্রণ প্রত্যাখ্যান অরুন্ধতীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।