Web Analytics

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এই আশঙ্কার কারণে ২০২৬ সালে বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে। বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এ বছরের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

ওপেকের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বে প্রতিদিন তেলের চাহিদা বাড়তে পারে ৫ লাখ ৮০ হাজার ব্যারেল। তবে একই সংঘাত তেল সরবরাহে সম্ভাব্য সংকট তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকায় বাজারে তেলের দাম আরও কমে যাওয়ার ক্ষেত্রে এটি বাধা তৈরি করছে।

13 Aug 26 1NOJOR.COM

চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমার মধ্যে ব্রেন্ট ও ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম কমেছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।