Web Analytics

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার, ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। ২৫ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চা-বাগানের মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে পৃথক সমন্বয় সভাও হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের সাত উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার ৬০ হাজার ৪৮২ জন। সবচেয়ে বেশি ১৮ হাজার ৮২২ ভোটার শ্রীমঙ্গলের ৪০টি পঞ্চায়েতে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রার্থীদের আচরণবিধি মানার আহ্বান জানান এবং ভোটারদের নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।

26 Nov 26 1NOJOR.COM

আট বছর পর ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের ভোট হবে ২৩০টি কেন্দ্রে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।