Web Analytics

অনলাইনভিত্তিক পাঞ্জাবি, শেরোয়ানি ও তৈরি পোশাক বিক্রেতা জে ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম। প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য ও জব্দ করা দলিল যাচাই করে এ তথ্য পাওয়া গেছে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে ক্রিয়েশনে অভিযান চালানো হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে মূসক ফাঁকির আলামত পাওয়া যায়। অধিকতর যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে মূসক-১২.৩-এর মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি জব্দ করা হয়।

জব্দ করা নথি এবং প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে বলে এনবিআর জানিয়েছে। সংগৃহীত দলিলাদি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা হিসেবে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

16 Sep 26 1NOJOR.COM

জে ক্রিয়েশনে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে এনবিআর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।