নেত্রকোণা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকা পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ২৮ জুলাই সকাল প্রায় পৌনে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি ভবনের চতুর্থ তলায় আটকে যায়। শিক্ষার্থীরা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খানের নেতৃত্বে আট সদস্যের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনেন। সকাল ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়। খানে আলম খান জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণেই শিক্ষার্থীরা আটকে পড়েছিলেন। তবে ঘটনাটিতে তাদের কেউ আহত হননি।
নেত্রকোনায় লিফটে আটকা সাত শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।