Web Analytics

সৌদি আরবের বিভিন্ন অংশে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করেছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া সতর্কতা কার্যকর থাকবে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, জাজান ও আসিরের কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। নাজরানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাজানের বহু এলাকায়, জাজান শহর ও ফারাসান দ্বীপপুঞ্জসহ, বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আসিরের আভা, খামিস মুশাইত, রিজাল আলমাসহ কয়েকটি এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৈরী আবহাওয়ায় নিম্নাঞ্চল ও উপত্যকায় আকস্মিক বন্যা এবং পাহাড়ি ঢল দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও গাড়িচালকদের সর্বোচ্চ সতর্ক থাকতে, সরকারি নির্দেশনা মানতে এবং উপত্যকা ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

04 Sep 26 1NOJOR.COM

সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।