১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ সম্মেলনে যোগ দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রোববার তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্ব আফ্রিকার দেশটির উদ্দেশে যাত্রা শুরু করেন।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিত সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। সম্মেলনের প্রতিপাদ্য হলো অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন ও সম্প্রদায়ের ক্ষমতায়ন। সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।
১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।