ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ১৪ জন সেনা নিহত এবং ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালায়, যার জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালায়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই আগ্রাসনে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দুই হাজারেরও বেশি সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ইসরাইল লেবাননকে লক্ষ্যবস্তু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইসরাইল তা মানছে না এবং দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। লেবাননের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, প্রায় ৪০ হাজার বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ঘরমুখো মানুষ ফিরে এসে তাদের বসতবাড়ির ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছেন।
লেবাননে ইসরাইলি আগ্রাসনে ১৪ সেনা নিহত, আহত ৬৫০ জনের বেশি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।