Web Analytics

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভেতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানসহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল লিমা সরেন, ডিউটি অফিসার মেহেরুন্নেসা ও সাব-ইন্সপেক্টর মাসুদ রানাকে ক্লোজ করা হয়। রাত ২টার দিকে মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রাকিবুল ইসলাম অভিযোগ করেন, তিনি নিজেকে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে রাইফেল দিয়ে মারধর করা হয়। তবে ওসি আজাদ রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কেবল উদ্ধার হওয়া এক প্রেমিক যুগলের পরিবারের মধ্যে হাতাহাতি থামাতে গিয়েছিলেন। পরে আহত রাকিবুলকে হাসপাতালে পাঠানো হয়।

04 Jun 26 1NOJOR.COM

রংপুরে বিএনপি নেতাকে থানায় মারধরের অভিযোগ, তিন পুলিশ ক্লোজ, তদন্ত শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।