Web Analytics

বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ক্রেডিট বা রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে। একই সঙ্গে এই স্কিমে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানকে প্রি-শিপমেন্ট ক্রেডিটের মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়তায় প্রাক-অর্থায়ন তহবিল বা ইএফপিএফ থেকে আরও ২ হাজার কোটি টাকা এই পুনঃঅর্থায়ন স্কিমে স্থানান্তর করা হয়েছে। ফলে ইএফপিএফের অবশিষ্ট তহবিল নির্ধারণ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা।

নতুন ঋণ সুবিধায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদ নিতে পারবে। পুনঃঅর্থায়ন সুবিধার বিপরীতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংককে ৩ শতাংশ সুদ দিতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ী সময়ের জন্য ব্যাংক রেটে সুদ দিতে হবে। মেয়াদ শেষের আগেই পুরো অর্থ পরিশোধ বা আংশিক সমন্বয়ের সুযোগও রাখা হয়েছে। স্কিমের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

02 Oct 26 1NOJOR.COM

প্রি-শিপমেন্ট ঋণের পুনঃঅর্থায়ন তহবিল ৭ হাজার কোটি টাকায় উন্নীত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।