Web Analytics

দিল্লির একটি আদালত কর্তৃক কাশ্মীরের স্বাধীনতাকামী নারী নেত্রী ও দুখতারান-ই-মিল্লাত প্রধান সৈয়দা আছিয়া আন্দ্রাবি এবং তাঁর দুই সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস। মঙ্গলবার সংগঠনটির সভানেত্রী নাসরিন কাদের ও সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা এক যৌথ বিবৃতিতে তাঁদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ভারত সরকার দীর্ঘদিন ধরে কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার হরণ করে নারী ও শিশুদের ওপরও নির্যাতন চালাচ্ছে। আছিয়া আন্দ্রাবি ২০০৮ সাল থেকে দিল্লির তিহার কারাগারে বন্দি আছেন এবং এবার তাঁকে পুনরায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্বামী ড. মুহাম্মদ কাশিমও ২৯ বছর ধরে বন্দি রয়েছেন।

মহিলা মজলিসের নেত্রীরা বিশ্বব্যাপী স্বাধীনতাকামী ও নারী সংগঠনগুলোকে ভারতের এই অন্যায় ও কাশ্মীরি জনগণের ওপর নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ভারত সরকারকে চাপ প্রয়োগের আহ্বান জানান।

01 Apr 26 1NOJOR.COM

দিল্লি আদালতের রায় নিন্দা করে আছিয়া আন্দ্রাবির মুক্তি দাবি ইসলামী মহিলা মজলিসের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।