Web Analytics

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি উখিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান, পরিচালক শামিমা ইয়াসমিন স্মৃতি, এপিএস মোহাম্মদ ফজলুল হক, সহকারী সচিব জাহিদ হাসান সেহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরআরআরসি কমিশনার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং বিভিন্ন ক্যাম্প ইনচার্জ কর্মকর্তারাও অংশ নেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে নারীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সেলাই প্রশিক্ষণ ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং নারীদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করেন। নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানানো হয়েছে।

07 May 26 1NOJOR.COM

রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত ও নারীদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উখিয়ায় প্রতিমন্ত্রীর সফর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।