Web Analytics

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে সামরিক ও চিকিৎসা সূত্রের ভিত্তিতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বৃহস্পতিবার শুরু হওয়া এই লড়াইয়ে উভয় পক্ষের যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষও নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় তাইজ ও দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় মূলত সংঘর্ষ চলছে।

হুথি বাহিনী বৃহস্পতিবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকার দিকে বড় ধরনের অভিযান শুরু করে। এসব এলাকা লোহিত সাগরের উপকূলের কাছে এবং কৌশলগত বাব আল-মান্দাব প্রণালিও কাছাকাছি। সরকারি কর্মকর্তারা এএফপিকে জানান, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তাদের ৮৪ জন সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

একই সময়ে হুথির সামরিক সূত্র ৫৭ জন হুথি যোদ্ধা নিহত হওয়ার তথ্য জানিয়েছে। সংঘাতের কারণে বেসামরিক লোকজনও ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, তাইজের মাকবানাহ ও জাবাল হাবাশি জেলায় তীব্র গোলাবর্ষণ ও সংঘর্ষে আনুমানিক ১ হাজার ৭৯০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দাবের কাছে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

07 Sep 26 1NOJOR.COM

ইয়েমেনে নতুন সংঘাতে নিহত ৩০০ ছাড়াল, তাইজে বাস্তুচ্যুত ১ হাজার ৭৯০ পরিবার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।