Web Analytics

নারী এশিয়া কাপে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ১১৫ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কা চার বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। বাংলাদেশ ৮ উইকেটে ১১৪ রান তোলার পর বোলিং লড়াইয়ে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত লক্ষ্য রক্ষা করতে পারেনি। শেষ তিন ওভারে ২৯ রান প্রয়োজন থাকা অবস্থায় ১৮তম ওভারে ১৬ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলে শ্রীলঙ্কা।

বাংলাদেশকে শুরুতে সাফল্য এনে দেন মারুফা আক্তার। প্রথম ওভারেই তিনি চামারি আতাপাত্তুকে ফেরান এবং পরের ওভারে বোল্ড করেন ইমেশা দুলানিকেকে। সুলতানা খাতুন, রিতু মনি ও ফাহিমাদের চাপে শ্রীলঙ্কা ৪৪ রানে ৫ উইকেট হারায়। তবে ষষ্ঠ উইকেটে হর্শিতা সামারাবিক্রমা ও নীলক্ষ্মী ডি সিলভার ৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরায়।

নীলক্ষ্মীকে আউট করে মারুফা আবার আশা জাগালেও শেষ তিন ওভারের রান আটকাতে পারেনি বাংলাদেশ। রিতু মনির ১৮তম ওভারে চার ও ছক্কায় ১৬ রান তোলেন হর্শিতা। ৩৭ বলে অপরাজিত ৪৮ রান করে ম্যাচসেরাও হন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি, দিলারা আক্তার করেন ২৬ এবং অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা হার এখন সাত ম্যাচে।

07 Sep 26 1NOJOR.COM

হর্শিতা সামারাবিক্রমার অপরাজিত ৪৮ রানে বাংলাদেশকে চার উইকেটে হারাল শ্রীলঙ্কা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।