গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নায়ানগর গ্রামে আইপিএসের বৈদ্যুতিক সংযোগ পরিবর্তনের সময় আল মাহিন হাসান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আল মাহিন ছিলেন মরহুম মুক্তার হোসেনের পুত্র এবং স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের ভাইপো। তিনি উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। মিজানুর রহমান জানান, আল মাহিন ছিলেন মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে, যার আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কাপাসিয়ায় আইপিএস সংযোগ ঠিক করতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।