Web Analytics

হরমুজ প্রণালি থেকে সব সমুদ্র মাইন সরিয়ে ফেলার যুক্তরাষ্ট্রের সামরিক দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আলজাজিরার খবরে বলা হয়েছে, সংস্থাটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে এ দাবির পক্ষে স্বাধীন প্রমাণ চেয়েছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, শুধু বিবৃতির ওপর নির্ভর না করে স্বাধীন প্রমাণ দিয়ে হরমুজ থেকে মাইন অপসারণের দাবি প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালির বাস্তবতা আকাশে, স্থলে ও সমুদ্রে নির্ধারিত হয়; সাইবার জগৎ বা মার্কিন গণমাধ্যমের প্রচারণাকক্ষে নয়।

এর আগে আইআরজিসির নৌবাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তিনটি জ্বালানিবাহী ট্যাংকারে আগুন লাগে। তবে ওই ট্যাংকারগুলোতে আগুন লাগার ঘটনা এবং প্রণালিতে সমুদ্র মাইন থাকার বিষয়ে কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

30 Oct 26 1NOJOR.COM

হরমুজের সব মাইন সরানোর দাবিতে সেন্টকমের কাছে স্বাধীন প্রমাণ চাইল আইআরজিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।