Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষণা দিয়েছে, ক্ষমতায় গেলে তারা উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টি করবে এবং সংসদে উচ্চকক্ষ প্রবর্তন করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ এবং উচ্চকক্ষে ২০ শতাংশ নারী নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন।

রাষ্ট্রব্যবস্থা সংস্কার অংশে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা বজায় রাখা এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে। এছাড়া ৩১ দফা সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক জনকল্যাণমূলক সরকার গঠনের অঙ্গীকারও করা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সামাজিক বিভাজন দূর করে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা হবে।

06 Feb 26 1NOJOR.COM

বিএনপির ইশতেহারে উপ-রাষ্ট্রপতি পদ, উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমার প্রতিশ্রুতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।