দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাড়তে থাকা জ্বালানি চাহিদা মেটাতে সরকার সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ৩০ জুলাই ২০২৬ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবটি অনুমোদিত হয়। এক কার্গো গ্যাস আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩)-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে গ্যাসটি কেনা হবে। আগামী ১৫ থেকে ১৬ আগস্ট সরবরাহের জন্য এটি হবে দেশের ৪২তম এলএনজি কার্গো।
সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে কেনা হবে। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে অগ্রিম আয়করও অন্তর্ভুক্ত রয়েছে। শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতের জ্বালানি চাহিদা পূরণে আমদানির মাধ্যমে সরবরাহ অব্যাহত রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।