বাংলাদেশ ছাত্রপক্ষ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ পুনর্বহাল এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে “জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও গণভোটের রায় উপেক্ষা: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক আলোচনায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্স এবং এতে বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনায় বক্তারা অভিযোগ করেন, সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো জনমত উপেক্ষা করে গণতান্ত্রিক জবাবদিহিতা দুর্বল করছে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে গড়িমসি করছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা থেকে সরে গেছে। ফাহিম মাশরুর ও নাসরিন সুলতানা মিলি বলেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও নতুন নীতিমালা প্রণয়ন স্বচ্ছতা নষ্ট করছে এবং গোষ্ঠীতন্ত্রকে শক্তিশালী করছে।
বক্তারা বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার ও সাংবিধানিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গণভোটের রায় বাস্তবায়ন এবং অধ্যাদেশ পুনর্বহাল জরুরি।
গণভোটের রায় বাস্তবায়ন ও অধ্যাদেশ পুনর্বহালের আহ্বান ছাত্রপক্ষের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।