বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। শুক্রবার, ১৬ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং সিএসএর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি স্বাক্ষর করেন।
প্রিটোরিয়ার বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা নিয়মিতভাবে সিএসএর সেন্টার অব এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
তিন বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে কোচিং উন্নয়ন, কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে এটি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে ক্রিকেট উন্নয়নে সহযোগিতা চুক্তি স্বাক্ষর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।