পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভারতের অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের অষ্টাদশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটির আয়োজক ভারত।
গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত থাকবে, সেখানে বাংলাদেশ গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বাণিজ্য বিষয়ে তিনি জানান, দ্বিপাক্ষিক আলোচনা চলছে; তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো তথ্য দেওয়ার নেই।
ভারতের ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।