Web Analytics

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। নিখোঁজ হওয়ার পর থেকে কেএম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করার কথাও বলেন তিনি।

এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। বুধবার বিকেলে তুরাগ নদীতে তাহসিফ সাউরির লাশ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে পুলিশ তাহসিফের পরিচয় নিশ্চিত করে। নাহিদ ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্যও দোয়া করেন।

30 Oct 26 1NOJOR.COM

কেএম তাহসিফ সাউরির মৃত্যুতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি নাহিদ ইসলামের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।