ইরানের মার্চেন্ট মেরিন ইউনিয়নের প্রধান সামান রেজায়েই আলজাজিরাকে বলেন, চলমান সংকট শেষ হলেও হরমুজ প্রণালির নৌপরিবহন ব্যবস্থা আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) অধিভুক্ত ইরানি মার্চেন্ট মেরিনার্স সিন্ডিকেটের এই মহাসচিব জানান, শতাব্দী ধরে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই প্রণালির শৃঙ্খলা ও কাঠামো যুদ্ধ ভেঙে দিয়েছে।
রেজায়েই বলেন, বৈশ্বিক নৌপরিবহন শিল্প মনে করে, প্রণালিটি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ ও অনিশ্চিত সময় লাগবে। এই পুনরুদ্ধার নির্ভর করছে টেকসই শান্তি, দৃশ্যমান হুমকি হ্রাস এবং দুর্ঘটনামুক্ত জাহাজ চলাচলের ওপর। আইটিএফ জানিয়েছে, জাহাজের জটলা ও ক্রু পরিবর্তনের কারণে পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে।
তিনি আরও জানান, পারস্য উপসাগরের উভয় তীরের বন্দর, পরিবহন, বাণিজ্য ও তেল কর্তৃপক্ষের বহু স্থাপনা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত ও পুনর্নির্মাণে প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন।
ইরানি মেরিন ইউনিয়ন বলছে, হরমুজ প্রণালির পুনরুদ্ধার দীর্ঘ ও অনিশ্চিত হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।