সিলেট মহানগর সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) উদ্যোগে শনিবার সিলেটের আম্বরখানায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এতে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিটি করপোরেশনের প্রশাসক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ইফতারের আগে বক্তব্যে মন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং তিনটি মন্ত্রণালয় একসাথে কাজ করছে যাতে বিদেশে থাকা বাংলাদেশিরা নিরাপদে থাকেন। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিরা ইফতারে অংশ নেন।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায় প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি মন্ত্রীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।