যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত শান্তি পর্ষদের মাধ্যমে গাজা পুনর্গঠনে দাতা দেশগুলো প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কাজ শুরু হয়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরের বেশি সময় পরও প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়শিবিরে রয়েছেন। প্রাথমিক নির্মাণকাজের জন্য দাতাদের কাছে চাওয়া ২৮ কোটি ডলারের বেশির ভাগই অব্যয়িত আছে বলে পর্ষদ জানিয়েছে।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার আহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মঙ্গলবার জমা দেওয়া প্রতিবেদনে শান্তি পর্ষদ সতর্ক করেছে, জরুরি পদক্ষেপ না নিলে ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সমঝোতা ভেঙে পড়তে পারে। এর পরদিন ইসরাইল গাজার মধ্যাঞ্চলের শরণার্থীশিবিরে বড় ধরনের স্থল অভিযান চালায়।
পর্ষদের কর্মকর্তারা বলেছেন, ইসরাইল আন্তর্জাতিক বাহিনী বা নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশকে গাজায় ঢুকতে না দেওয়া পর্যন্ত প্রকল্পে অর্থ ব্যয় সম্ভব নয়। ইসরাইল ৬০ হাজার অস্থায়ী আবাসন প্রবেশে বাধা দিয়েছে এবং খাদ্য ও চিকিৎসাসামগ্রীর ওপর কঠোর বিধিনিষেধ রেখেছে। পর্ষদের হিসাবে পুনর্গঠনে প্রায় ৭ হাজার ১০০ কোটি ডলার লাগবে; ইতিমধ্যে ৬০০ কোটি ডলারের প্রকল্প চিহ্নিত করা হয়েছে।
বিপুল প্রতিশ্রুতির পরও গাজা পুনর্গঠনের প্রাথমিক অর্থের বেশির ভাগ অব্যয়িত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।