Web Analytics

পাবনার ভাঙ্গুরা উপজেলায় রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ২ লাখ ৬০ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, চলনবিল অধ্যুষিত ভাঙ্গুরা একসময় দেশীয় প্রজাতির মাছের জন্য সমৃদ্ধ ছিল। কিন্তু বর্তমানে নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এই অভিযান স্থানীয় জলজ পরিবেশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়।

20 Jul 26 1NOJOR.COM

ভাঙ্গুরায় নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছে প্রশাসন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।