Web Analytics

লেবাননে ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট। শুক্রবারের এই হামলা চলমান ইসরাইলি সামরিক অভিযানের অংশ হিসেবে ঘটেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত মোট ১ হাজার ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১ জনে। এছাড়া ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন বাস্তুচ্যুত মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন।

আল–জাজিরা ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান ইসরাইলি হামলায় লেবাননে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

21 Mar 26 1NOJOR.COM

লেবাননে ইসরাইলি হামলায় ২০ নিহত, ২ মার্চ থেকে মৃত এক হাজার ছাড়াল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।