উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও রাজশাহী বোর্ডে পাস করেছেন ৪৫ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১১টি শিক্ষা বোর্ডে মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। রাজশাহী বোর্ডে ২০২৫ সালে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। গত বছর সারা দেশে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।
১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর ফলের অপেক্ষার অবসান হয়েছে। এ বছর নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন, যার মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। দেশের ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট ও এসএমএসে ফল জানতে পারছেন।
রাজশাহী বোর্ডে এইচএসসি পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।