Web Analytics

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান অভিযোগ করেছেন, শুধু একটি ব্যাংক নয়, বিশ্ব ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের চেষ্টা চলছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারে মহানগর জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী ব্যাংক দখল করে পুরোনো দখলদারদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা হতে দেওয়া হবে না। ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ও ইসলামী অর্থনীতির মডেল রক্ষায় এগিয়ে আসবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি এবং বর্তমান সরকারের কার্যকলাপে ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে। সরকার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই ফ্যাসিবাদী উদ্যোগ নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া স্থানীয় নির্বাচন না করে দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করেন তিনি, যা গণতান্ত্রিক সিদ্ধান্তের পরিপন্থি বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আগামী ১৩ জুন চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি এবং কর্নেল (অব.) অলি আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

11 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রাম মহাসমাবেশের আগে ইসলামী অর্থনীতি ধ্বংসের চেষ্টার অভিযোগ জামায়াত নেতার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।