Web Analytics

ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঢুলটি এলাকায় নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাহারুল ইসলাম বাবুল (৪৫)। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদীর বাড়িতে ফিরছিলেন। পাবনা সদর উপজেলার আটমাইল এলাকায় শ্বশুরবাড়ি থেকে ফেরার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহত বাহারুল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী মাহাতাব কলোনির মৃত অফিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় আরআরপি এগ্রো ফিড মিলে কাভার্ড ভ্যানচালক ছিলেন। প্রায় ১১ দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রীর কন্যাসন্তান জন্ম হয়। তাদের ১২ ও ৫ বছর বয়সি আরও দুই ছেলে রয়েছে। ট্রাকের ধাক্কায় বাহারুল ও তার দুই ছেলে সড়কে ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই বাহারুল মারা যান।

স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। আরআরপি গ্রুপের পরিচালক মো. রফিকুল আলম শোক প্রকাশ করে বলেন, সারা দিন কাভার্ড ভ্যান চালানোর পর বাহারুল নবজাতক কন্যাকে দেখতে গিয়েছিলেন। ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছে; ট্রাক ও চালক শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

20 Aug 26 1NOJOR.COM

নবজাতক কন্যাকে দেখে ফেরার পথে ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় বাবার মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।