Web Analytics

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ কার্যক্রমে অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অভিযোগ ওঠে যে, ছাগলের ওজন বাড়িয়ে দেখানোর জন্য মাপের মিটারে প্রায় ১ কেজি ৭০০ গ্রাম ওজনের চারটি লোহার রিং ঢুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় উপকারভোগী ও ঠিকাদারের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

দপ্তরের স্টাফ রাহাত জানান, ডিজিটাল মেশিনটি অফিসের এবং সেদিনই প্রথম ব্যবহার করা হয়েছিল, সম্ভবত ফিটিংয়ের সময় ভুল হয়েছে। উপকারভোগীরা জানান, কিছু ছাগলের ওজন ৩.৫ থেকে ৬ কেজির মধ্যে পাওয়া যায়, যা নির্ধারিত ৮ কেজির নিচে। ক্ষুব্ধ উপকারভোগীরা সংশ্লিষ্টদের জবাবদিহির দাবিতে অফিসে আটকে রাখেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার বলেন, যেসব ছাগলের ওজনে সমস্যা পাওয়া গেছে, সেগুলো রিপ্লেস করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইসলাম জানান, অভিযোগের তদন্ত চলছে এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

19 May 26 1NOJOR.COM

নেত্রকোণার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।