Web Analytics

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সমঝোতা হয়েছে। দুই দেশ দ্রুত জনবল রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে সম্মত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিগগিরই এই এমওইউ-এর খসড়া বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর সাইডলাইনে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ দক্ষ জনশক্তি প্রেরণের সক্ষমতা তুলে ধরে বিভিন্ন পেশার কর্মী পাঠানোর প্রস্তুতির কথা জানায়, আর মরিশাস তাদের ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য বাংলাদেশি দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করে।

08 Jun 26 1NOJOR.COM

বাংলাদেশ-মরিশাস শ্রমবাজার পুনরায় চালুর সিদ্ধান্ত, এমওইউ খসড়া শিগগির পাঠানো হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।