Web Analytics

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে ৮১ হাজার ৪৩৭ ভোট পান। নয়ন ১ লাখ ৭ হাজার ৯১৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লক্ষ ২ হাজার ৮ জন এবং ভোটার উপস্থিতির হার ৬০.৪৮ শতাংশ। বৃহস্পতিবার সারাদেশের মতোই এই আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয়ের পর চরফ্যাশন ও মনপুরার স্থানীয় জনগণ, বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে নয়নকে শুভেচ্ছা জানান। চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল বলেন, চরফ্যাশন ও মনপুরার জনগণ নয়ন ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছেন এবং তিনি যেন মন্ত্রী হন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

13 Feb 26 1NOJOR.COM

ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নয়নের এক লাখের বেশি ভোটে জয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।