Web Analytics

পেন্টাগনের নথি উদ্ধৃত করে দ্য হিল জানিয়েছে, হুথিদের বিরুদ্ধে ২০২৫ সালে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। পেন্টাগন মার্কিন কংগ্রেসকে দেওয়া ১২ পৃষ্ঠার প্রতিবেদনে হতাহতের এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি ১২ আগস্ট ২০২৬ প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিলের সামরিক অভিযানে তিনটি নির্দিষ্ট হামলায় এসব হতাহত হয়। ৬ এপ্রিল রাজধানী সানায় বিমান হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন। ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে হামলায় নিহত হন ৮০ জন। এরপর ২৮ এপ্রিল সাদার কাছে আরেক বিমান হামলায় ৪৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, উল্লিখিত তিন ঘটনায় মোট ১৫৩ জন বেসামরিক নিহত হন এবং ২৪৩ জন আহত হন। সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৫টি ঘটনা এখনো পর্যালোচনার অধীনে রয়েছে। ওই ঘটনাগুলোতে বেসামরিক হতাহতের বিষয়ে তদন্ত চলছে বলে পেন্টাগন জানিয়েছে।

12 Aug 26 1NOJOR.COM

পেন্টাগনের প্রতিবেদনে ইয়েমেনে ২০২৫ সালের তিন হামলায় ১৫৩ বেসামরিক নিহতের তথ্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।