Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরকালে কুয়েতের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন এবং সম্পর্কের বিকাশ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, তাঁদের সময়ে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার ভিত্তি সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে।

বৈঠকে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় আসে। উভয় নেতা নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন এবং জনগণের পারস্পরিক কল্যাণে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

26 Sep 26 1NOJOR.COM

নিউইয়র্কে বাংলাদেশ-কুয়েত সহযোগিতা জোরদার নিয়ে তারেক রহমানের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।