Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার ৭০০ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন সংসদ সদস্য আসলাম চৌধুরী। পৌর সদরের কেন্দ্রীয় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আন্তর্জাতিক বেসরকারি অনুদানের মাধ্যমে প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ঘোষিত মহাপরিকল্পনা অনুযায়ী, পৌর এলাকায় ৩০০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কেন্দ্রীয় মডেল মসজিদ নির্মাণ করা হবে, যেখানে নামাজের পাশাপাশি ইসলামিক শিক্ষা, গবেষণা, লাইব্রেরি ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি আধুনিক আঞ্চলিক মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে, প্রতিটির ব্যয় ৩০ থেকে ৫০ কোটি টাকা। পাহাড়তলী ও কর্নেল হাট এলাকায় আরও দুটি মসজিদ নির্মাণ করা হবে। পুরোনো ও অসমাপ্ত মসজিদ সংস্কারের জন্য প্রতিটি ৫০ লাখ থেকে ১ কোটি টাকা বরাদ্দ থাকবে।

প্রকল্পে নাগরিক সুবিধা ও জনস্বাস্থ্য সুরক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। লালদীঘির চারপাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ এবং চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সৈকত ও বাঁশবাড়িয়া উপকূলকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।

28 May 26 1NOJOR.COM

আসলাম চৌধুরীর সীতাকুণ্ডে ১,৭০০ কোটি টাকার ধর্মীয় ও নাগরিক উন্নয়ন প্রকল্প ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।