Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার দুপুরে ঢাকায় ফ্রান্স দূতাবাসে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ফ্রান্সের ২৩৭তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্টের উদ্দেশে প্রেরিত শুভেচ্ছা ও অভিনন্দনপত্র রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

শুভেচ্ছাপত্রে ফরাসি সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করে ধন্যবাদ জানান। সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

21 Jul 26 1NOJOR.COM

ফ্রান্সের ২৩৭তম জাতীয় দিবসে ফরাসি প্রেসিডেন্টকে শুভেচ্ছা পাঠালেন বিরোধীদলীয় নেতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।