Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয় আগামী শনিবার, ২৮ নভেম্বর, ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করে ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনার রোডম্যাপ উপস্থাপন করবে। দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত সম্মিলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

উপাচার্য বলেন, অধিভুক্ত কলেজগুলোতে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়েন, যা দেশের উচ্চশিক্ষার মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। সম্মিলনে কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি সমন্বয়, শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে আলোচনা হবে। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও সিনিয়র সচিব আবদুল খালেক।

বিশ্ববিদ্যালয় ১৫৯টি বিষয়ে কারিকুলাম সংস্কার করছে; ৪ হাজার ২০০ কোর্সের মধ্যে ৫৫০টির কাজ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের সংস্কার সম্পন্নের লক্ষ্য রয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পরিকল্পনায় শিক্ষক প্রশিক্ষণ, ভাষা ক্লাব, মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স, সেশনজট কমানো, আঞ্চলিক কেন্দ্র, পরিবেশ কর্মসূচি ও গবেষণাকেন্দ্রিক কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।

26 Nov 26 1NOJOR.COM

২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ সম্মিলনে রোডম্যাপ ২০৩০ উপস্থাপন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।