Web Analytics

ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু নিহত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ২৭৪ জন শিশু ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে। আনাদোলুর বরাতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ২১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে, যাদের অধিকাংশই বিমান হামলা, স্নাইপারের গুলি, ভবন ধস ও গোলার স্প্লিন্টারের আঘাতে মারা গেছে।

হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার কারণে চিকিৎসার অভাবে, ক্ষুধা ও রোগে আরও বহু শিশু মারা যাচ্ছে, যাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়। প্রায় ১৭ লাখ মানুষ এখন বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনবিহীন তাঁবুতে বসবাস করছে। এসব শিবিরে ইঁদুর ও মশার উপদ্রব, সংক্রামক রোগ এবং তীব্র গরমে চর্মরোগ ছড়িয়ে পড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ১,১২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৬৪৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট ৭৩,২৫০ জন নিহত ও ১,৭৩,৭৫১ জন আহত হয়েছে এবং প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

17 Jul 26 1NOJOR.COM

যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন শিশু নিহত, মানবিক সংকট গভীরতর হচ্ছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।