ঢাকা মহানগর পুলিশ বলেছে, রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৪৬টি মামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চলে। সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির হিসাবে সবচেয়ে বেশি ১২৭ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। তেজগাঁও বিভাগে ৬৭ জন, ওয়ারী ও উত্তরা বিভাগে ৫০ জন করে, লালবাগে ৪৫ জন, মতিঝিলে ৩৬ জন, গুলশানে ৩১ জন এবং রমনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে পাঁচজনকে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, একটি তলোয়ার, একটি ছুরি ও একটি গ্রেনেড উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি। এছাড়া একটি মোটরসাইকেল, নয়টি মোবাইলফোন, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯ হাজার ১২৭টি ইয়াবা বড়ি, ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবা এবং তিন হাজার চোরাই টাকা জব্দ করা হয়েছে। অভিযানে দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেপ্তার ও ৪৬ মামলা করেছে ডিএমপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।