Web Analytics

আলোচিত অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে সমিতি। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা সভায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক খন্দকার এ তথ্য জানান। নেতারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

সভায় অপ্রতিম হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লা কোর্টের পিপি কাইমুল হক রিঙ্কু বলেন, সমিতি মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কেউ মামলায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না। তবে আসামিপক্ষে কেউ না দাঁড়ালে রাষ্ট্র নিজেই তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে তিনি জানান। তাঁর মতে, একতরফা বিচার হলে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।

23 Sep 26 1NOJOR.COM

অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত কুমিল্লা আইনজীবী সমিতির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।