Web Analytics

গাজা ও রাফায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে এবং বীর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী বৃহস্পতিবার প্রতিবাদ ও সংহতি র‌্যালি করবে বিএনপি। বিএনপির দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একই দিন দেশব্যাপী সকল মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

09 Apr 25 1NOJOR.COM

গাজায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির র‌্যালি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।