Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সন্দ্বীপের উপকূলীয় ও দ্বীপাঞ্চলে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক জানান, সন্দ্বীপের ভৌগোলিক অবস্থান বিবেচনায় সেখানে ৩৫৩ জন দক্ষ সদস্য মোতায়েন করা হয়েছে। এই বিশেষ মোতায়েন কার্যক্রম ১৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

ব্রিফিংয়ে জানানো হয়, সন্দ্বীপের মূল ভূখণ্ড, নদীপথ ও বিচ্ছিন্ন চরগুলোর ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করবেন। নির্বাচনি সরঞ্জাম পরিবহন ও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতে শক্তিশালী টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুর্গম ও স্পর্শকাতর এলাকায় ড্রোন নজরদারি চালানো হবে যাতে কোনো নাশকতার সুযোগ না থাকে।

রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা কোস্ট গার্ডের অগ্রাধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের গণভোটকে ঘিরে জনগণের উৎসাহ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাহিনী। নদীপথে অবৈধ অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা রোধে গোয়েন্দা শাখা সতর্ক রয়েছে।

30 Jan 26 1NOJOR.COM

২০২৬ নির্বাচন ও গণভোটে সন্দ্বীপে ৩৫৩ সদস্য মোতায়েন করেছে কোস্ট গার্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।