সরকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ সরকারনির্ধারিত বিভিন্ন দিবসে জাতীয় পতাকা বিধিমালা যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছে। ১৯৭২ সালে প্রণীত ও ২০১০ সালে সংশোধিত জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী পতাকা উত্তোলন ও ব্যবহারের নিয়ম মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের ওপর রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
বিধিমালায় বলা হয়েছে, পতাকার রং হবে গাঢ় সবুজ এবং মাঝখানে লাল বৃত্ত থাকবে। পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬ এবং বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। ভবনের আকার অনুযায়ী পতাকার তিনটি মান নির্ধারিত হয়েছে—১০:৬, ৫:৩ ও ২.৫:১.৫। পতাকা দিয়ে কোনো মোটরযান, রেলগাড়ি বা নৌযান আচ্ছাদিত করা যাবে না এবং পতাকার ওপরে অন্য কোনো পতাকা উত্তোলন নিষিদ্ধ।
নির্দেশনায় পতাকা প্রদর্শনের সঠিক পদ্ধতি, উত্তোলন ও নামানোর সময় সম্মান প্রদর্শন এবং আনুষ্ঠানিকভাবে উত্তোলনের সময় জাতীয় সংগীত গাওয়ার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।
স্বাধীনতা দিবসসহ জাতীয় দিবসে পতাকা বিধি কঠোরভাবে পালনের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।