বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায় যেখানে নেতৃত্বের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকবে। দলটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারায় এক সুধী সমাবেশে এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, উন্নত বিশ্বের আধুনিক নগরের আদলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
সেলিম উদ্দিন বেকারত্ব, মাদকাসক্তি, সরকারি চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি এবং বেসরকারি চিকিৎসার ব্যয়বহুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চাঁদাবাজি, গ্যাস সংকট ও বিশুদ্ধ পানির অভাবকে নগরবাসীর বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তার দাবি, পাঁচ বছরের জন্য দায়িত্ব পেলে একটি মানবিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তোলা সম্ভব।
তিনি আরও জানান, নির্বাচনের আগেই নাগরিক সেবা নিশ্চিত করতে ‘নাগরিক সেবা ডট নেট’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
সেলিম উদ্দিনের প্রতিশ্রুতি, সৎ রাজনীতি ও নাগরিকবান্ধব ঢাকা গড়বে জামায়াত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।