Web Analytics

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারি। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন বলে কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে।

দায়িত্ব গ্রহণের আগে রমানাথ পূজারি রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) প্রকল্প পরিচালক ছিলেন। তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার নেতৃত্বে এমএসটিপিপি-তে নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত হয়। পাশাপাশি তিনি স্থানীয় সামাজিক উন্নয়ন ও টাউনশিপ উন্নয়ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্ম নেওয়া রমানাথ পূজারি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে যন্ত্র প্রকৌশলে স্নাতক এবং গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

25 Feb 26 1NOJOR.COM

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।