ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়াম (২৩), ওরফে টেকো সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, এর আগে কোতোয়ালি থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল হাজতে ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন। একটি মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
ফরিদপুরে একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিয়াম গ্রেপ্তার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।